মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শেখ হাসিনার পাঠানো আম পেলেন মমতা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২১ জুন, ২০২২
  • ২৫৩ বার পঠিত

ইলিশ পাঠা‌নোর পর এবার গে‌লো আম। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আম পাঠিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর কাছে। এ বছর তিনি তৃণমূল সুপ্রিমোর কাছে ৬০০ কেজি ‘রাজশাহীর আম’ পাঠিয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২০ জুন) ভারতীয় সময় সন্ধ্যা ৭টা ২৩ মিনিট নাগাদ কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর কাছে আম পৌঁছে দেওয়া হয়। সঙ্গে ছিল মমতার জন্য শেখ হাসিনার পাঠানো শুভেচ্ছাবার্তাও।

গত বছরও মুখ্যমন্ত্রীর কাছে আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী। উপহার পেয়ে আপ্লুত মমতা শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন।

তবে শুধু মমতাকেই নয়, শেখ হাসিনা এ বছর আম পাঠিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বশর্মাকেও। গত শুক্রবার ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর জন্য উপহার হিসেবে এক হাজার কেজি ‘আম্রপালি’ আম পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের একজন জ্যেষ্ঠ কূটনীতিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘনিষ্ঠ বন্ধুত্ব ও শুভেচ্ছার নিদর্শন হিসেবে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কাছে এ আম পাঠিয়েছেন।

গত বছরও ভারতীয় নেতাদের কাছে দুই হাজার কেজি ‘হাড়িভাঙ্গা’ আম পাঠিয়েছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com