মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পদ্মা সেতু উদ্বোধন ঘিরে হোটেল-মেসে তল্লাশি জোরদার: ডিএমপি

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৯৯ বার পঠিত

বহুল প্রত্যাশিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন, আসন্ন রথযাত্রা ও উল্টো রথযাত্রা উপলক্ষে যে কোনো ধরনের নাশকতা এড়াতে রাজধানীর আবাসিক হোটেল ও মেসগুলোতে তল্লাশি জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আগামী ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে ভিআইপি ও ভিভিআইপিদের সুষ্ঠু গমনাগমন এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

রোববার (১৯ জুন) ডিএমপির মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় তিনি এ কথা বলেন। এসময় তিনি মে মাসে বড় ধরনের কোনো অঘটন না ঘটায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।

ডিএমপি কমিশনার বলেন, গরুর হাটকে কেন্দ্র করে কোনো ধরনের চাঁদাবাজিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেদিকে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যেসব এলাকায় গরুর হাট বসবে সেসব স্থানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে ঢাকা মহানগরের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা বিধানসহ ভালো কাজের স্বীকৃতি হিসেবে এ মাসিক অপরাধ পর্যালোচনা সভায় শ্রেষ্ঠ পুলিশ কর্মকর্তাদের পুরস্কৃত করেন ডিএমপি কমিশনার।

অপরাধ পর্যালোচনা সভায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স আ্যন্ড প্রকিউরমেন্ট) ড. এ এফ এম মাসুম রব্বানী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) কৃষ্ণ পদ রায়, অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) এ কে এম হাফিজ আক্তার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার ও উপ-পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com