বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

পুলিশ কনস্টেবল নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেফতার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ১৯ জুন, ২০২২
  • ১৮৪ বার পঠিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশে বাসচাপায় পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম নিহতের ঘটনায় ঘাতক বাসচালক সুজন দেকে (৩৮) গ্রেফতার করেছে র‍্যাব। রোববার (১৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলার ডাবুয়া জগন্নাথহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. নূরুল আবছার জানান, গ্রেফতার সুজন দে রাউজানের ইয়াছিন নগর গ্রামের বাসিন্দা।

এর আগে ১৭ জুন (শুক্রবার) রাত ৯টার দিকে মোটরসাইকেলে করে কক্সবাজারের চকরিয়ায় গ্রামের বাড়ি যাওয়ার সময় বাসের চাপায় নিহত হন পুলিশ কনস্টেবল মারুফুল ইসলাম। মারুফ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে (সিএমপি) কর্মরত ছিলেন। দুর্ঘটনার পরপরই ঘাতক বাসের চালক সুজন পালিয়ে গেলেও হেলপার সাজ্জাদ হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন ঘটনাস্থলে উস্থিত লোকজন। এ ঘটনায় মারুফের মা বাদী হয়ে লোহাগাড়া থানায় মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com