বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সি‌লে‌টে বন্যা প‌রি‌স্থি‌তি নি‌য়ে আ’লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির জরুরি বৈঠক

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ১৮০ বার পঠিত

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির বিষয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি জরুরি বৈঠক করেছে। শনিবার সন্ধ্যায় ধানমন্ডিতে প্রধানমন্ত্রীর রাজনৈতিক কার্যালয়স্থ ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ‘বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বন্যার্তদের পাশে থেকে কাজ করে যাচ্ছে সরকার ও আওয়ামী লীগ।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু কন্যার বলিষ্ঠ নেতৃত্বে জাতি আজ দুর্যোগ মোকাবিলায় বিশ্বসেরা। আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে মানবতার রাজনীতি, কল্যাণ সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি। বন্যাসহ দেশের প্রতিটি সমস্যা মোকাবেলায় সরকার ও দল এক ও অভিন্নভাবে কাজ করছে।’ সিলেট ও সুনামগঞ্জে বানভাসি মানুষকে রক্ষায় সরকার ও দলের সার্বক্ষণিক তৎপরতা অব্যাহত থাকবে বলে জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় এই শীর্ষ নেতা।

বৈঠকে ক্ষতিগ্রস্ত নারী-পুরুষ ও শিশুদের রক্ষায় ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির পক্ষ থেকে জরুরি ভিত্তিতে বন্যাকবলিত এলাকাগুলোতে নৌকা, ওরস্যালাইন, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও শুকনো খাবারসহ অন্যান্য জীবনরক্ষাকারী সামগ্রী পাঠানোর সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে সহযোগিতা প্রদানের লক্ষ্যে বেশকিছু কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়। আক্রান্ত উপজেলাতে দ্রুততম সময়ে ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির টিম সাহায্য নিয়ে যাবে। পাশাপাশি এই প্রাকৃতিক ও মানবিক বিপর্যয়ে সরকারের পাশাপাশি ব্যক্তি ও সংগঠন পর্যায়ে সকল সামর্থ্যবানদের নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানানো হয়।

এ সময় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com