রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাসুল (সঃ)’কে অবমাননার প্রতিবাদে চলমান জাতীয় সংসদে নিন্দা প্রস্তাবের দাবী

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১৮ জুন, ২০২২
  • ৩০০ বার পঠিত

রাসুল (সঃ) ও আয়েশা (রাঃ) কে অবমাননার প্রতিবাদে চলমান জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশ এবং ভারতীয় রাষ্ট্রদূত কে তলব করার দাবি জানিয়েছে খেলাফত মজলিস। গতকাল বাদে জু’মা শহর খেলাফত মজলিসের বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এ দাবি জানান নেতৃবৃন্দ।

ভারতে ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নুপুর শর্মা কর্তৃক রাসুল (সঃ) ও আম্মাজান আয়েশা (রাঃ) বিরুদ্ধে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে কক্সবাজার শহর খেলাফত মজলিসের উদ্যোগে ১৭জুন শুক্রবার বিক্ষোভ মিছিল বড় বাজার জামে মসজিদ থেকে শুরু করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে সমাপনী সমাবেশের মাধ্যমে মিছিলের সমাপ্তিঘটে ।

শহর সভাপতি হাফেজ মাওলানা ওমর ফারুকের সভাপতিত্বে সমাপনী সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, খেলাফত মজলিসের কক্সবাজার জেলা সভাপতি আলহাজ্ব মাওলানা মুফতি আবু মূসা।

শাখা সেক্রেটারি হাফেজ মাওলানা ইমরান উদ্দিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা শহীদুল্লাহ নাঈম, শহর শাখার সহ সভাপতি মাওলানা আমির হোসাইন, শহর বায়তুলমাল সম্পাদক হাফেজ মাওলানা জাহেদ হোসাইন প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com