রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় ট্রেনের নিচে পড়েও বেঁচে গেলেন আত্মহত্যা করতে যাওয়া নারী

আবদুর রহমান সাইফ/কু‌মিল্লা:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩২৫ বার পঠিত

কুমিল্লায় চলন্ত ট্রেনের নিচে পড়েও বেঁচে গেছেন বেবী বেগম (৩৫) নামে এক নারী। তিনি নগরীর বাগিচাগাঁও এলাকার বাসিন্দা। শুক্রবার (১৭ জুন) সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ওই ভিডিওতে দেখা যায়,

স্টেশন থেকে একটি ট্রেন যখন চট্টগ্রাম অভিমুখে গতি তোলে, ঠিক তখন বোরকা পরা এক নারী লাইনে দাঁড়িয়ে থাকেন। ট্রেনটি তাকে চাপা দিয়ে চলে যায়। ভিডিও দেখে অনেকেই ধারণা করেন- ট্রেনে কাটা পড়ে হয়তো ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়েছে।

তবে খোঁজ নিয়ে জানা যায়, ট্রেনের নিচে চাপা পড়ার পর ওই নারীর পা থেঁতলে গেছে। প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

কুমিল্লা রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইসমাইল হোসেন জানান, আত্মহত্যা করতে যাওয়া ওই নারীকে ট্রেন চলে যাওয়ার পর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি ভালো আছেন। ট্রেনের ধাক্কায় বাম পায়ে ব্যথা পেয়েছেন তিনি। কেন তিনি আত্মহত্যার চেষ্টা করেছেন, পুরোপুরি সুস্থ হওয়ার পর বিস্তারিত জানা যাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com