রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পুলিশ কর্মকর্তাকে নিয়ে ‘বোমা ফাটালেন’ এমপি বাহার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২২১ বার পঠিত

কুমিল্লার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকারকে ভুয়া মুক্তিযোদ্ধার সন্তান বলেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার। বৃহস্পতিবার (১৬ জুন) সন্ধ্যায় কুমিল্লা মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে সদ্য বিজয়ী মেয়র আরফানুল হক রিফাতকে নিয়ে করা এক মতবিনিময় সভায় এই অভিযোগ করেন তিনি।

এ সময় তিনি দানি করেন, ‘তিন হাজার পুলিশের মধ্যে তিন ৪/৫ জন দুর্নীতিগ্রস্ত পুলিশ কর্মকর্তা নির্বাচনকে নস্যাৎ করার চেষ্টা করেছে। কয়েকজন চিহ্নিত পুলিশ কর্মকর্তার একজন সোহান সরকার। যার বাবার মুক্তিযোদ্ধা সনদ ভুয়া বলে ভাতা আটকে দেওয়া হয়েছিল। তিনি আমার কাছে এসে বললেন, আমার বাবা সত্যি মুক্তিযোদ্ধা। স্যার আপনি যদি একটু বলে দেন তাহলে আমার বাবার মুক্তিযোদ্ধা ভাতাটা পাবে। আমি বলছি, সোহান সরকার ভুয়া মুক্তিযোদ্ধা সন্তান আবার তদন্ত হওয়া দরকার। সে যেখানে নৌকার ব্যাজ দেখেছে, সেখানে পিটিয়েছে। সে আমার নৌকার কর্মীদেরকে পিটিয়ে বেহুঁশ করে ফেলেছে।’

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার বলেন, ‘নির্বাচনে এমন কোনও কিছু ঘটেনি। আমি কারও ওপর প্রভাবিত হওয়ার কোনও প্রশ্নই আসে না। আমিতো ওনার সঙ্গে এমন কোনও কিছু করিনি। আমার বাবা গ্যাজেটভুক্ত মুক্তিযোদ্ধা। আমি বুঝলাম না তিনি কেন করলেন এমনটা। কেন বলেছেন এমন কথা আমি জানি না। নির্বাচনতো সুষ্ঠু হয়েছে তাই না। তাহলে এখন ব্যক্তিগত বিষয় নিউজ হবে!

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com