মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

হাওরে ভেসে উঠলো নিখোঁজ ছাত্রলীগ নেতার লাশ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ২৫৩ বার পঠিত

কিশোরগঞ্জে হাওরে ঘুরতে গিয়ে ট্রলার থেকে নদীতে পড়ে নিখোঁজ ছাত্রলীগ নেতা হাবিবুল্লাহ হাবিবের লাশ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজের প্রায় ৩৬ ঘণ্টা পর বৃহস্পতিবার (১৬ জুন) করিমগঞ্জ উপজেলার সূতারপাড়া ও নিকলী উপজেলার ভরাটির সীমান্তবর্তী এলাকায় নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করেছেন কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার আবুজর গিফারী।

মো. হাবিবুল্লাহ হাবিব (২৮) কিশোরগঞ্জ সদর উপজেলার মারিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক । তিনি সদর উপজেলা মারিয়া গ্রামের হাজী ইদ্রিস আলীর ছেলে এবং শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের স্নাতক শিক্ষার্থী।

পুলিশ ও স্বজনরা জানিয়েছেন, মঙ্গলবার (১৪) সকালে হাওরে হাবিব ও তার কয়েকজন বন্ধু ঘুরতে যান। সারাদিন মিঠামইনের অলওয়েদার সড়কসহ হাওরের বিভিন্ন স্থান তারা ঘুরে দেখেন। সন্ধ্যার দিকে হাওর থেকে ফেরার পথে ট্রলারের পাটাতনে একটি চেয়ারে বসে ছিলেন হাবিব। করিমগঞ্জ উপজেলার চং নোয়াগাঁও হাওরে ট্রলারটি ঘোরানোর সময় পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজনসহ বন্ধুরা মিলে চেষ্টা করেও খুঁজে পাননি। খবর পেয়ে করিমগঞ্জ ও কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। কিন্তু রাত ১২টা পর্যন্ত সন্ধান পাওয়া যায়নি। পরদিন সকাল থেকে উদ্ধার অভিযান শুরু করা হয়। পরে ঘটনাস্থল থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ধনু নদী থেকে ভাসমান অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com