বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

এ‌জেন্ট ব‌্যাং‌কিংয়ের কার্যক্রম বাড়‌ছে

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ জুন, ২০২২
  • ১৭২ বার পঠিত

বা‌ড়ির কাছে ব্যাংকিং সুবিধা পাওয়ায় বাড়ছে এজেন্ট শাখার গ্রাহক। এজেন্ট শাখায় বাড়ছে আমানত ও ঋণ। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, সবচেয়ে বেশি মানুষ আমানত রেখেছেন ইসলামী ব্যাংকে। বেশি ঋণ নিয়েছেন ব্র্যাক ব্যাংকের আউটলেটগুলো থেকে।

এজেন্ট ব্যাংকিং নিয়ে বাংলাদেশ ব্যাংকের ২০২২ সালের মার্চ প্রান্তিকের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের মার্চ শেষে এজেন্ট শাখাগুলোর মাধ্যমে ঋণ বিতরণ হয়েছে ৬ হাজার ৪২১ কোটি টাকা। এর মধ্যে সবচেয়ে বেশি ৪ হাজার ৬১ কোটি টাকা (৬৩.২৪ শতাংশ) বিতরণ করেছে ব্র্যাক ব্যাংক।

একই সময়ে গ্রাহকরা ইসলামী ব্যাংকের এজেন্ট শাখাগুলোতে আমানত রেখেছে ৯ হাজার ৭২২ কোটি টাকা (৩৮.৬৩ শতাংশ)। এছাড়া রেকর্ড পরিমাণ রেমিট্যান্সও এনেছে ব্যাংকটি। চলতি বছরের মার্চ শেষে ব্যাংকটির এজেন্ট শাখাগুলোতে ৪৪ হাজার ১৬৫ কোটি টাকার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

এ প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান ও পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর বলেন, গ্রামীণ পর্যায়ে যারা ব্যাংকিং সেবার বাইরে ছিলেন এজেন্ট শাখাগুলোর মাধ্যমে তারাও ব্যাংক সেবার অন্তর্ভুক্ত হয়েছেন। রেমিট্যান্সও আসছে সহজে। ঋণও পাওয়া যাচ্ছে। বলা যায় ব্যাংকিং হচ্ছে ঘরের কাছেই।

বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী সম্প্রতি গ্রামীণ জনগোষ্ঠীর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এজেন্ট ব্যাংকিংয়ের অ্যাকাউন্ট, ঋণ, আমানত ও রেমিট্যান্স সংগ্রহ উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে।

গত এক বছরে এজেন্ট শাখাগুলোতে গ্রাহক বেড়েছে ৪১ লাখ ৭০ হাজার। তিন মাসে বেড়েছে ১১ লাখেরও বেশি। এখন এজেন্ট ব্যাংকিংয়ে গ্রাহক ছাড়িয়েছে এক কোটি ৫১ লাখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com