শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

র‌্যা‌বের পৃথক অ‌ভিযা‌নে মদ গাঁজা ফেন্সি‌ডিলসহ গ্রেফতার ৩

এমইএস:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২৯৬ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক তিনটি অভিযানে সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম এলাকা হতে ২০ কেজি গাঁজা, ২৩ বোতল
বিদেশী মদ এবং ২১ বোতল ফেন্সিডিলসহ তিনজন
মাদক কারবারিকে গ্রেফতার।

র‌্যাব জানায়,গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি- ২ এর একটি আভিযানিক দল ১১ জুন ২০২২ইং রাতে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন রাম মানিক দিঘীরপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত
অভিযানে ১০ কেজি গাঁজা এবং ২১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার আব্দুল্লাহপুর (পূর্বপাড়া) গ্রামের মোঃ রুস্তম
আলীর ছেলে মোঃ মীর হোসেন(২৮)।

উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থাা গ্রহণ করা হয়েছে।

পৃথক আরেকটি অভিযানে ১২ জুন ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার চৈৗদ্দগ্রাম থানাধীন উজিরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হ‌লো কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার জগপুর গ্রামের জাহাঙ্গীর আলম এর ছেলে মোঃ বিল্লাল হোসেন(২৩)।

পৃথক অভিযানে ১২ জুন ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন কালিকাপুর এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে ২৩ বোতল বিদেশী মদসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ক‌রে‌ র‌্যাব সদস‌্যরা।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ০৩নং কালিকাপুর ইউনিয়নের জগমোহনপুর গ্রামের আনা মিয়ার ছেলে মোঃ রিপন মিয়া(৩৫)। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com