রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

লক্ষীপুরে স্কুলছাত্রীকে অপহরণ, ১৯ দিন আটকে রেখে ধর্ষণ, গ্রেফতার ১

লক্ষীপুর সংবাদদাতা:
  • আপডেট টাইম : রবিবার, ১২ জুন, ২০২২
  • ২২৯ বার পঠিত

দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৭) অপহরণ করে ১৯ দিন আটক রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে মো. আনাছ আলী সুমন (২৬) নামে এক যুবককে খুলনা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ সি‌পি‌সি ৩ এর সদস‌্যরা।

শনিবার (১১ জুন) সকালে র‍্যাব-৬-এর এক‌টি টিমের সজ‌যো‌গিতায় খুলনার রূপসা থানার ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রাম থেকে অপহৃত স্কুলছাত্রী‌কে উদ্ধার ও আসামিকে গ্রেফতার করে।

গ্রেফতার আনাছ আলী সুমন খুলনার রূপসা থানার ১নং আইচগাতী ইউনিয়নের রাজাপুর গ্রামের মো. আলমগীর হোসেনের ছেলে। মে র‌্যাব-১১ (সিপিসি-৩) নোয়াখালী কার্যালয়ের অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন শনিবার রাতে বিষয়টি নাগ‌রিক খবর‌কে নিশ্চিত করেন।

তিনি বলেন, ভুক্তভোগীর মায়ের করা অভিযোগের ভিত্তিতে গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার সকাল ১০টায় খুলনা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার ও আসামি সুমনকে গ্রেফতার করা হয়েছে। আসামি স্ত্রী পরিচয়ে আটক রেখে ভুক্তভোগীকে গত ১৯ দিনে একাধিকবার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে। এ ঘটনায় লক্ষ্মীপুরের রায়পুর থানায় মামলা রুজু করে আসামিকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

স্কুলছাত্রীর মা জানান, গত ২৩ মে (সোমবার) দুপুরের দিকে তার মেয়ে পার্শ্ববর্তী আব্বাস মেম্বারের বাড়ির সামনে হাঁটাহাটি করতে যায়। এসময় আসামি সুমন ও তার সহযোগীরা বিয়ের প্রলোভনে তাকে অপহরণ করে খুলনায় নিয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com