মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পদ্মায় চলন্ত ফেরিতে আগুন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩৪০ বার পঠিত

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাট থেকে যাত্রী ও যানবাহন নিয়ে যাওয়ার সময় একটি ফেরিতে আগুন লেগেছে। শনিবার (১১ জুন) ভোর সোয়া ৫টায় পদ্মা নদীর মাঝিকান্দি চ্যানেলে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাট থেকে শরীয়তপুরের মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো ফেরি রোকেয়া। মাঝিকান্দি চ্যানেলে প্রবেশের পর ফেরির একটি কক্ষে আগুন লাগে। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে ফেরির পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। এতে ফেরির ওই কক্ষের বিছানা ও আসবাবপত্র পুড়ে যায়।

ফেরিতে থাকা প্রাইভেটকার চালক মো. বিল্লাল বলেন, ‌‘আমি আমার স্যারকে নিয়ে মাদারীপুর যাচ্ছিলাম। হঠাৎ দেখি ফেরিতে আগুন অনেক ধোঁয়া। মানুষ ছোটাছুটি করছে। আমরা অনেক ভয় পেয়েছি। তবে তেমন কিছু হয়নি। দ্রুত আগুন নেভানো গেছে। পরে ফেরিতে প্রায় ৪০ গাড়ি নিরাপদে নদী পার হয়েছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম বলেন, ‘ভোর পৌনে ৫টার দিকে ফেরি রোকেয়া ৩৫-৪০টি গাড়ি ও যাত্রী-চালকদের নিয়ে মাঝিকান্দি ঘাটের দিকে যাচ্ছিলো। সোয়া ৫টার দিকে বড় নদী থেকে মাঝিকান্দি চ্যানেলে পৌঁছালে ক্যান্টিনের পাশের একটি তালাবদ্ধ কক্ষ থেকে আগুন ও ধোঁয়া বের হতে থাকে। পরে ফেরিতে থাকা পাম্প ও আগুন নেভানোর মেশিনের সাহায্যে আগুন নিয়ন্ত্রণ করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।’

তিনি আরও বলেন, ‘আগুন কীভাবে লেগেছে তা খতিয়ে দেখা হবে। তবে অক্ষত অবস্থায় ফেরিটি মাঝিকান্দি ঘাটে গিয়ে আনলোড করেছে। পরে আবার যাত্রী ও যানবাহন নিয়ে শিমুলিয়া ঘাটেও এসেছে।।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com