রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুসিক নির্বাচন: সাক্কুর স্ত্রী টিকলী‌কে বাংলাদেশের সংবিধান পড়ার পরামর্শ দি‌লেন কায়সার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ১১ জুন, ২০২২
  • ৩০৫ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে সদ্যবিদায়ী মেয়র মনিরুল হক সাক্কুর স্ত্রী আফরোজা জেসমিন টিকলিকে নির্বাচনী প্রচার প্রচারনায় সং‌বিধান প‌ড়ে আরও সংবেদনশীল হতে বলেছেন স্বতন্ত্র মেয়রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সার।

শনিবার (১১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লা নগরীর শিশুমঙ্গল রোডে তার নির্বাচনী কার্যালয়ে ইশতেহার ঘোষণার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

নিজাম উদ্দিন কায়সার বলেন, আসলে ভাবিরা হচ্ছে মায়ের জাতি, মায়ের জাতিকে নিয়ে আমি কথা বলতে চাই না। ভাবিকে (টিকলি) বলবো, আপনি বাংলাদেশের সংবিধানটা একটু পড়েন, কুমিল্লা সিটি করপোরেশনে মেয়র হতে হলে কী যোগ্যতা প্রয়োজন, সেটা স্পষ্টভাবে লেখা।

কায়সার বলেন, এমন কথা বার্তা বইলেন না। যার ফলে আপনার অতীত নিয়ে মানুষ ঘাটাঘাটি করবে। পরে মুখ লুকানোর জায়গা খুঁজে পাবেন না।

যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনীতির বয়স পাঁচ বছরের কম। তিনি যদি এত কম সময় রাজনীতি করে প্রেসিডেন্ট হতে পারেন।

এর আগে শুক্রবার (১০ জুন) বিকেলে মনিরুল হক সাক্কুর এক নির্বাচনী পথসভায় আফরোজা জেসমিন টিকলি স্বতন্ত্রপ্রার্থী নিজাম উদ্দিন কায়সারের মেয়র হওয়ার বয়স নিয়ে প্রশ্ন তোলেন। এসময় তিনি বলেন, কায়সার, তুমি থাকো রাজনীতির মাঠে, ২০ থেকে ২৫ বছর পর জনগণ চিন্তা করবে তুমি মেয়র হবে কী হবে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com