রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক তিন‌টি অ‌ভিযা‌নে ৪ মাদক ব‌্যবসা‌য়ি গ্রেফতার

এমইএস:নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ২৭১ বার পঠিত

কু‌মিল্লায় র‌্যাবের পৃথক তিনটি অভিযানে কোতয়ালী থানা ও সদর দক্ষিণ মডেল থানা এলাকা হতে ১২১ কেজি গাঁজাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। বিষয়‌টি নি‌শ্চিত ক‌রেন র‌্যাব ১১ সি‌পি‌সি ২ এর ইনচার্জ মেজর মোহাম্মদ সা‌কিব হো‌সেন।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১,সিপিসি- ২ এর একটি আভিযানিক দল ০৯ জুন ২০২২ইং তারিখ সন্ধ্যায় কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ^রোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা
করে। উক্ত অভিযানে ৮৭ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা বুড়িচং থানার নাজিরা বাজার ঘোষনগর (উত্তর পাড়া) গ্রামের মৃত মোহাম্মদ হোসেন এর ছেলে মোঃ ফরহাদ হোসেন(৩২)।

পৃথক আরেকটি অভিযানে ১০ জুন ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কাপ্তান বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ১২ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার বুড়িচং থানার পূর্ব খোদাই ধুলি গ্রামের মোঃ মনু মিয়ার ছেলে
মোঃ জামাল হোসেন(২৫)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়।

অপর অভিযানে ১০ জুন ২০২২ইং তারিখ সকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার বিশ্রোবড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে
গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ দিনাজপুর জেলার সেতাবগঞ্জ থানা ভান্ডার খন্ড গ্রামের মনির উদ্দিনের ছেলে মোঃ আব্দুল হালিম(৩০) ও কুমিল্লা কোতয়ালী মডেল থানার জগন্নাথপুর গ্রামের হারুন খানের ছেলে মোঃ জুয়েল রানা(২৭)। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com