মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

৯৯৯ কল: ‌কি‌শোরগ‌ঞ্জে হাও‌রে হা‌রি‌য়ে যাওয়া ৭ পর্যটক‌কে উদ্ধার ক‌রে পু‌লিশ

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ২৭৫ বার পঠিত

জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোনে ব্রাহ্মণবাড়িয়ার ছাতল পাড়া হাওরে ঘুরতে গিয়ে হারিয়ে যাওয়া সাত তরুণ-তরুণীকে উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩১ আগস্ট) দুপুরে জাতীয় জরুরি সেবার পরিদর্শক আনোয়ার সাত্তার বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘রবিবার একটি ট্রলারে উঠে সাত তরুণ-তরুণী দিনব্যাপী হাওরে ঘুরতে থাকে। তাদের ট্রলার ফেরার সময় পথ হারিয়ে ফেলে। এরপর রাতে তারা ৯৯৯ এ ফোন দেয়। ফোন পেয়ে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ছাতলপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ তাদের উদ্ধার করে।’
ঘটনার বর্ণনা দিয়ে তিনি জানান, রবিবার (৩০ আগস্ট) রাত আটটায় বাংলাদেশ পুলিশ পরিচালিত জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে রায়হান (৩০) নামে একজন কলার ফোন করে জানান, এক তরুণীসহ তারা সাতজন বন্ধু ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করেন। ঢাকা থেকে তারা মোটরবাইক যোগে কিশোরগঞ্জের নিকলি হাওর ভ্রমণের উদ্দেশে রওনা দেন। নিকলি পৌঁছে তারা একটি ইঞ্জিন চালিত ট্রলার ভাড়া করে তাতে মোটরবাইকসহ উঠে পড়েন। এরপর তারা সারাদিন নিকলি হাওর এরপর মিঠামইন ভ্রমণ করেন। বিকেল পার হয়ে সন্ধ্যা নেমে আসার আগে তারা ফিরতি পথে রওনা দেন। এক পর্যায়ে অন্ধকার ঘনিয়ে আসলে তারা দিক হারিয়ে ফেলেন। বিশাল হাওরে পথ হারিয়ে তারা এদিক-সেদিক ঘুরতে থাকেন। এদিকে সন্ধ্যা পার হয়ে রাত ঘনিয়ে এসেছে। আশপাশে কোনও জেলে নৌকাও সে সময় তাদের চোখে পড়েনি। শেষে উপায়ন্তর না দেখে ৯৯৯ এ ফোন করেন। কিন্তু কলার তার সঠিক অবস্থান জানাতে পারছিলেন না। এক পর্যায়ে ৯৯৯ এর পরামর্শে কলার তার ফোনের জিপিএস অন করেন এবং গুগল ম্যাপের সাহায্যে অবস্থান জানান ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ছাতল পাড়া হাওড়।
৯৯৯ তাৎক্ষনিক ভাবে কলারের সঙ্গে প্রথমে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার ডিউটি অফিসারের ও পরে ছাতল পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রে আইসির কথা বলিয়ে দেয়। পরে উদ্ধারকারী দল একটি বোট যোগে রওনা দেয়। রাত নয়টায় ছাতল পাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি ইন্সপেক্টর রঞ্জন কুমার বোস ৯৯৯ কে ফোনে জানান তারা পথ হারানো তরুণ পর্যটকদের পথ দেখিয়ে তীরে নিয়ে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com