সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

১৫ হাজার পিস ইয়াবাসহ আটক ১

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৫০ বার পঠিত

যাত্রাবাড়ী থানা এলাকা থেকে ১৫০০০ পিস ইয়াবাসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতারকৃতদের নাম- শান্ত মাল, আমির হোসেন, মোঃ শওকত হোসেন ও মোঃ রাসেল।

মঙ্গলবার (৭ জুন ২০২২) সন্ধ্যা ৬:০০ টায় যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।

এ সংক্রান্তে সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান ডিএমপি নিউজকে বলেন, কতিপয় মাদক কারবারি যাত্রাবাড়ী থানার মাতুয়াইল মেডিকেল হাসপাতালের সামনে ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ১৫০০০ পিস ইয়াবাসহ শান্ত, আমির, শওকত, রাসেলকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী জেলা কক্সবাজার থেকে বিভিন্ন কৌশলে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রুজু হয়েছে বলেও জানান এ গোয়েন্দা কর্মকর্তা।

অভিযানটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার কাজী শফিকুল আলম, বিপিএম (সেবা) এর নির্দেশনায় ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আছমা আর জাহান এর সার্বিক তত্ত্বাবধানে এবং সহকারী পুলিশ কমিশনার হাবিবুর রহমান এর নেতৃত্বে পরিচালিত হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com