মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

বন্দরে ৮০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী শিমুল আটক

মাসুম মোল্লা/নারায়ণগঞ্জ:
  • আপডেট টাইম : সোমবার, ৬ জুন, ২০২২
  • ২৪৩ বার পঠিত

নারায়ণগঞ্জ সোনারগাঁও থানা পু‌লি‌শের এক‌টি টিম মেঘনা ঘাট এলাকা থে‌কে ৮০ বোতল ফে‌ন্সি‌ডিলসহ শিমুল না‌মের এক মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার ক‌রে।

পু‌লিশ সুত্র জানায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ৬ জুন দুপুর বারটার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা ঘাট এলাকায় ওঁত পেতে থাকে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার খ-সার্কেল শেখ বিল্লাল হোসেনের নেতৃত্বে সোনারগাঁ থানার এক‌টি টিম কুমিল্লা থেকে নারায়ণগঞ্জগামী গাড়ি তল্লাশি কালে একটি মোটরসাইকেলে ২টি কালো ব্যাগ দেখে সন্দেহ হওয়ায় পুলিশ মোটরসাইকেলটি আটক করার চেষ্টাকালে পেছনে বসা একজন দৌড়ে পালিয়ে যায়। মোটরসাইকেলে থাকা অপর একজনকে আটক করে তল্লাশিকালে কালো ব্যাগের মধ্যে ৮০ বোতল ফেনসিডিল পাওয়া যায়।

আটক মাদক ব্যবসায়ীর নাম আশরাফুল আলম শিমুল(৫৩), পিতা- মৃত হাজী হোসেন জামাল, ২০ নং ওয়ার্ড, বন্দর, নারায়ণগঞ্জ। তার বিরুদ্ধে সোনারগাঁ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নং ৯(৬)২২ রুজু করা হয়েছে। তার নামে একাধিক মাদক মামলা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com