মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

৫ মাস পর নি‌খোঁজ স্বর্ণ ব‌্যবসা‌য়ি অনু‌পের লাশ উদ্ধার- গ্রেফতার ৪

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জুন, ২০২২
  • ২৬১ বার পঠিত

ঢাকার কেরানীগঞ্জে পাওনা টাকা আনতে গিয়ে নিখোঁজ হওয়া স্বর্ণ ব্যবসায়ী অনুপ বাউলের (৩৪) লাশ ৫ মাস পর ২০ ফুট বালুর নিচ থেকে উদ্ধার করেছে পিবিআই।

গতকাল সকালে ধলেশ্বরী নদীর পাড়ে তুলশিখালী ব্রিজের পাশে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার গোয়ালখালী গ্রাম এলাকায় একটি বালুর মাঠের ২০ ফুট গভীর থেকে তার লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় প্রধান অভিযুক্ত নয়নসহ ৪ জনকে আটক করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার খোরশেদ আলম ও মামলার দতন্তকারী কর্মকর্তা এসআই ইমরানের নেতৃত্বে এই লাশটি উদ্ধার করা হয়। নিহত ব্যবসায়ীর বাবার নাম মৃত কানাই বাউল। বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার তেঘুরিয়া ইউনিয়নের পাইনা ভৈরব নগর গ্রামে।

নিখোঁজ অনুপ বাউলের ছোট ভাই বিপ্লব বাউল জানান, তার বড় ভাই অনুপ বাউল গত ৩রা জানুয়ারী স্ত্রী-সন্তানকে সঙ্গে নিয়ে মুন্সীগঞ্জ জেলার সিরাজদী খান থানার ভাড়ালিয়া গ্রামে শশুর শক্তি পদ মণ্ডলের বাড়িতে বেড়াতে যায়। তার বড় ভাই অনুপ বাউলের ব্যবসায়ীক দুই লাখ টাকা দিবে বলে যাওয়ার জন্য নয়নের মোবাইল থেকে তার বড় ভাইয়ের মোবাইলে ফোন করে। তার ভাই এই ফোন পেয়েই ৪ঠা জানুয়ারি সকাল ৯টায় দুই লাখ টাকা আনার জন্য জৈনপুরে নয়নের উদ্দেশ্যে শশুরবাড়ি থেকে বের হয়।

একই তারিখে বিকাল ৩টায় নয়ন তার মোবাইল থেকে তাকে (বিপ্লব বাউলকে) জানায় যে, তার বড় ভাই অনুপ বাউলের মোবাইল ফোনে ফোন করলে সে রিসিভ করছে না। ঐদিন বিকাল ৫টার পর থেকে তার বড় ভাই অনুপ বাউলের মোবাইল ফোনটি বন্ধ হয়ে যায়। এই ঘটনায় তিনি প্রথমে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় জিডি করতে গেলে পুলিশ জিডি গ্রহণ করেননি। পরে তিনি সিরাজদীখান থানায় একটি জিডি করেন।

এই ঘটনায় তিনি রাজধানীর ধলপুর ব্যাব-১০ এর কার্যালয়ে একটি অভিযোগও দায়ের করেন। পরে কেরানীগঞ্জ মডেল থানায় এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। পরে মামলার বাদী বিপ্লব বাউল আদালতের মাধ্যমে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করেন। পিবিআই দীর্ঘদিন তদন্ত শেষে গত বুধবার রাতে মামলার প্রধান অভিযুক্ত অনুপ বাউলের ব্যবসায়ীক পার্টনার নয়নসহ ৪ জনকে আটক করে। আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তারা পিবিআইয়ের কাছে ঘটনাটি স্বীকার করে। পিবিআই গতকাল সকালে আটককৃতদের সঙ্গে নিয়ে তাদের দেখানো ধলেশ্বরী নদীর তীরে তুলসীখালী ব্রিজের পাশে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানার গোয়ালখালী এলাকায় একটি বালুর মাঠের ২০ ফুট গভীর থেকে অনুপ বাউলের লাশ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com