মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

সোনারগাঁয়ে ইউপি নির্বাচনে প্রার্থীদের সাথে প্রশাসনের মতবিনিময় সভা

মাসুম মোল্লাঃ
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৪৭ বার পঠিত

নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলায় ৮ম ধাপে ইউনয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে সকল পদের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আচরণবিধি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগ উপজেলা হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহি’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ।
এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মতিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার ইউসুফ -উর-রহমান।
সভায় প্রশাসনের কর্মকর্তারা বলেন, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে।নির্বাচনে কেউ পেশী শক্তি ব্যবহারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণসহ প্রার্থীতা বাতিলের মতো কঠিন পদক্ষেপসহ তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রার্থীর সহযোগিতা কামনা করেন কর্মকর্তারা।

এছারাও সভায় মোগরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ মোহাম্মদ সোহাগ রনি, স্বতন্ত্র প্রার্থী আরিফ মাসুদ বাবুসহ অন্যান্য চেয়ারম্যান প্রার্থী, সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থীরাসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com