মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

যুক্তরাষ্ট্রে হাসপাতালে বন্দুকধারীর গুলি, নিহত ৪

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ২৮৭ বার পঠিত

যুক্তরাষ্ট্রের ওকলাহামা অঙ্গরাজ্যের তুলসা শহরের একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও মারা গেছেন বলে জানিয়েছেন দেশটির আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (২ জুন) মার্কিন পুলিশের বরাত দিয়ে বৃটিশ সংবাদ মাধ্যমি বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রাইফেল ও হ্যান্ডগান নিয়ে তুলসা শহরের একটি হাসপাতালে সশস্ত্র এক ব্যক্তি হামলা চালায়। এতে প্রাণহানির এই ঘটনা ঘটে। এছাড়া স্থানীয় সময় বিকাল ৪টা ৫২ মিনিটে পুলিশ এ সংক্রান্ত একটি কল পেয়েছে এবং তিন মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছায়।

তুলসার ডেপুটি পুলিশ প্রধান জোনাথন ব্রুকস বলেন, পুলিশের সে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছিল তারা হাসপাতাল ভবনের দ্বিতীয় তলায় গুলির শব্দ শুনেছিলেন।

তিনি বলেন, অভিযুক্ত বন্দুকধারীও মারা গেছেন। মূলত আত্মঘাতী আঘাতের কারণেই প্রাণ হারিয়েছেন ওই অভিযুক্ত। গুলিতে চারজন বেসামরিক নাগরিক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া বন্দুকধারী মারা গেছেন।

জোনাথন ব্রুকস আরও বলেন, পুলিশ হামলাকারী পরিচয় শনাক্তের চেষ্টা করছে। তার বয়স ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com