সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নির্বাচনী সহিংসতা: দুই ডিসিকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ১ জুন, ২০২২
  • ১৯৩ বার পঠিত

নির্বাচনী সহিংসতা ও প্রার্থীকে ভোটের প্রচারে বাধা দেওয়ার দুই ঘটনায় মেহেরপুর ও নরসিংদী জেলা প্রশাসককে (ডিসি) তদন্ত করে প্রতিবেদন দিতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির উপসচিব মো. আতিয়ার রহমান পৃথক চিঠিতে তাদের এ নির্দেশনা দেন। বুধবার (১ জুন) ইসির জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

মেহেরপুর জেলা প্রশাসককে পাঠানো নির্দেশনায় বলা হয়, সদর উপজেলার বারাদি ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের পাশে নৌকা প্রতীকের পোস্টার লাগালে আনারস প্রতীকের সমর্থকরা নৌকা প্রতীকের সমর্থকের মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। ইতোমধ্যে বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্তপূর্বক যাচাই করে প্রকৃত ঘটনা, দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাঠাতে সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন।

নরসিংদীর ডিসিকে পাঠানো নির্দেশনায় উল্লেখ করা হয়, মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়ন পরিষদের আনারস প্রতীকের চেয়ারম্যান প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আনারস সমর্থনকারী লোকজনের বাড়িতে গিয়ে প্রাণনাশের হুমকি দিচ্ছে ও প্রচারণায় যেতে নিষেধ করা হচ্ছে। এতে সাধারণ ভোটাররা আতঙ্কে ভুগছেন এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন।

এসব বিষয়ে তদন্ত করে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন পাঠানোর জন্য কমিশন সিদ্ধান্ত দিয়েছে। পাশাপাশি সব প্রার্থী যাতে নির্বাচনী আচরণবিধি অনুসরণপূর্বক প্রচারণা চালাতে পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও নির্দেশনা দিয়েছে।
আগামী ১৫ জুন এই দুই ইউপিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com