রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্টগ্রামের বাঁশখালিতে মুক্তিযোদ্ধা‌দের সমাবেশে হামলার প্রতিবাদে কু‌মিল্লায় মু‌ক্তি‌যোদ্ধা সন্তান‌দের মানব বন্ধন কর্মসু‌চি

নিজস্ব প্রতি‌বেদক:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ আগস্ট, ২০২০
  • ৩০১ বার পঠিত

চট্টগ্রামের বাঁশখালিতে মুক্তিযোদ্ধা‌দের সমাবেশে হামলার প্রতিবাদে কুমিল্লা মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড‌ের উ‌দ্যো‌গে রোববার দুপুরে নগরীর টাউন হল গেটে এ মানববন্ধনের আয়োজন করা হয়।সংগঠনের আহ্বায়ক ও উদীয়মান রাজনীতিক এবং মানবিক নারী নেত্রী তাহ্সীন বাহার সূচনার নেতৃত্বে মানববন্ধনে মহানগর এলাকার সর্বস্তরের মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মরা অংশ গ্রহণ করেন।  মানব বন্ধনে বক্তব্য রাখেন

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সফিউল আহমেদ বাবুল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক তাহসীন বাহার সূচনা, সদস্য সচিব মো. আনোয়ার হোসাইন, কুমিল্লা মহানগর ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ও মরহুম আশরাফুল হক বীর প্রতীকের ছেলে নাইমুল হক হিমেল, ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্রলীগের আহ্বায়ক কাজী সায়েম, সুমন কবির, হাসান, সাইফুল ইসলাম প্রমুখ।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কুমিল্লা মহানগরের আহ্বায়ক তাহ্সীন বাহার সূচনা বলেন, আমরা যে স্বাধীন বাংলাদেশের নাগরিকত্বের পরিচয় বহন করি তা এই সর্বকালের শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের অবদান। আমি একজন বাঙালি হিসেবে আজ এই মানববন্ধন থেকে মুক্তিযোদ্ধা, সন্তান ও সাংবাদিকদের উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদ জানাচ্ছি এবং বীর মুক্তিযোদ্ধা ডা. আশরাফ আলীর রাষ্ট্রীয় সম্মান প্রদানে প্রভাব খাটিয়ে বাধা দেয়ার নিদের্শদাতা সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান ও এ ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে বিচারের আওতায় আনার জন্য জোড় দাবী জানাচ্ছি। যতদিন পর্যন্ত এ ঘটনায় জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি না দেয়া হবে, আমরা মানববন্ধনসহ শান্তিপূর্ন আন্দোলন চালিয়ে যাবো। আমার বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর তনয়া এ ঘটনায় জড়িতদের সঠিকভাবে বিচারের ব্যবস্থা করবেন।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মুক্তিযোদ্ধাদের ওপর হামলা চালানো হয়। এ সময় মুক্তিযোদ্ধাদের লাঠিপেটা করে আহত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com