সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আজ বিশ্ব তামাকমুক্ত দি্ব

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ২০৫ বার পঠিত

আজ বিশ্ব তামমৃক্জ তামাকমুক্ত দিবস। তামাক চাষ, তামাকজাত পণ্য উৎপাদন, ব্যবহার ও তামাকের বর্জ্য পরিবেশের জন্য কতটা ক্ষতিকর এ বিষয়ে জনগণ ও নীতিনির্ধারণী পর্যায়ে সচেতনতা সৃষ্টিতে প্রতি বছর ৩১ মে পালন করা হয় দিবসটি। বাংলাদেশ সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত ঘোষণা করার রোডম্যাপ হাতে নিয়েছে।

এ বছর বিশ্ব স্বাস্থ্য সংস্থা দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করেছে ‘টোব্যাকো: থ্রেট টু আওয়ার এনভায়রনমেন্ট’ (তামাক: পরিবেশের জন্য হুমকি)। এছাড়াও বাংলাদেশে দিবসটি পালিত হতে যাচ্ছে ‘তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যের বাংলাদেশ’ এই প্রতিপাদ্য নিয়ে।

এক জরিপে দেখা যায়, বাংলাদেশে ৩৫ দশমিক ৩ শতাংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তামাক ব্যবহার করে। দেশে তামাকজনিত রোগে প্রতি বছর ১ লাখ ৬১ হাজারের বেশি মানুষ মারা যায়।

তামাক কোম্পানি বছরে ৮৪ মিলিয়ন টন কার্বন-ডাই-অক্সাইড নি‍র্গমণ, ৬ ট্রিলিয়ন সংখ্যক সিগারেট শলাকা উৎপাদনের জন্য ২২ বিলিয়ন টন পরিমাণ পানি অপচয় করে।

এছাড়াও ৬০ কোটি বৃক্ষ নিধনের মাধ্যমে জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক সম্পদ বিনষ্ট ও ইকোসিস্টেমে ব্যাপক ক্ষতিসাধন করছে। দিবসটি উপলক্ষে বাংলাদেশ সরকার ও বিভিন্ন সামাজিক সংগঠনগুলো জনসচেতনতা মূলক নানা উদ্যোগ হাতে নিয়েছে।

এছাড়াও বাংলাদেশ ক্যানসার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল এ দিবসটি উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com