বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

রাজধানী‌তে কাভার্ডভ্যানের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ১৯৩ বার পঠিত

রাজধানীর কাকরাইল মোড় এলাকায় দ্রুতগামী কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলচালক মো. শহিদুল ইসলাম মন্ডল (৪৬) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। সোমবার (৩০ মে) রাতে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে রাত সোয়া ১টার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতকে উদ্ধার করে নিয়ে আসা রমনা থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুবীর কুমার কর্মকার জানান, কাকরাইল মোড় এলাকায় মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়, এতে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, শহিদুল গাজীপুর হাইওয়ে পুলিশ কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। নিহতের গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পস্তরী গ্রামে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com