সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অনশনে মৎস্য অধিদপ্তরের ৫১২ কর্মচারী

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ২৯৬ বার পঠিত

চাকরি রক্ষায় অনশন কর্মসূচি পালন করছেন মৎস্য অধিদপ্তরের ‘ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ (২য় পর্যায়)’ প্রকল্পের ৫১২ জন কর্মচারী। গতকাল রোববার (২৯ মে) থেকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের ব্যানারে এই কর্মসূচি পালন করছেন তারা।

রোববার (২৯ মে) সকাল থেকে শুরু হওয়া মানববন্ধন, অনশন ও অবস্থান কর্মসূচিতে দেশের বিভিন্ন এলাকা থেকে আসা কর্মীরা অংশ নেন।

সোমবার (৩০ মে) দিনব্যাপী তাদের কর্মসূচি চালিয়ে যেতে দেখা গেছে। এদিন অনশনরত কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

ইউনিয়ন প্রকল্পের কর্মচারী কল্যাণ পরিষদের নেতারা জানান, তারা এ প্রকল্পের রাজস্ব বাজেটের আওতায় সরাসরি নিয়োগ পেয়েছেন। ৫০০ জন ক্ষেত্রসহকারী ও অন্যান্য পদে ১২ জনসহ মোট ৫১২ জনবল ২০১৫-১৬ অর্থবছর থেকে সাত বছর ধরে দায়িত্ব পালন করছেন। প্রকল্পের মেয়াদ ৩০ জুন শেষ হচ্ছে। প্রকল্প শেষ হলে মৎস্য উৎপাদনের ধারাবাহিকতা ব্যাহত হবে। বেকার হবে দক্ষ জনবল।

তারা বলেন, এই ৫১২টি পদ অন্তর্ভুক্ত করে রাজস্বখাতে স্থানান্তরের জন্য মন্ত্রণালয়ের নির্দেশ থাকলেও তা কার্যকর হয়নি। দীর্ঘ সাত বছর চাকরির পর এখন চাকরিচ্যুত হলে মধ্য বয়সে নতুন করে চাকরিতে প্রবেশের সুযোগ থাকবে না। চাকরি স্থায়ীভাবে জাতীয়করণের জন্য আমরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।

পরিষদের সভাপতি মো. সাইদুর রহমানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক রকিবুজ্জামান, কোষাধ্যক্ষ সুমন হোসেন প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com