রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় বি‌দেশী পিস্তলসহ অস্ত্রধারী সন্ত্রাসী রাজু গ্রেফতার

এমইএস:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৭০৪ বার পঠিত

কুমিল্লা কোতয়ালী ম‌ডেল থানা পু‌লি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে এক‌টি বি‌দেশী পিস্তলসহ রাজু আহম্মেদ না‌মে এক সন্ত্রাসী‌কে গ্রেফতার করা হয়। গ্রেফতা‌রের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

পু‌লিশ স‌ু‌ত্রে জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ৩০ মে সোমবার রাত পৌণে ১২ টায় কোতয়ালী মডেল থানার অ‌ফিসার ইনচার্জ স‌হিদুর রহমানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর, পুলিশ পরিদর্শক  কাইসার হামিদ, এসআই  মফিজুল ইসলাম খাঁন, এসআই মহিউদ্দিন শেখ, এএসআই দেলোয়ার হোসেন, এএসআই আরমান হোসাইন সঙ্গীয় ফোর্সসহ  সদর উপ‌জেলার কালিরবাজার এলাকার সৈয়দপু‌রে অ‌ভিযান চালায়। এ সময়  খালেক ষ্টোর নামের চা দোকানের সামনে থে‌কে রাজু না‌মের এক যুবক‌কে আটক ক‌রে তার দেহ তল্লাশী চা‌লি‌য়ে এক‌টি বি‌দেশী পিস্তল ৭,৬৫ উদ্ধার করা হয়।

আটক হওয়া রাজু আহম্মেদ  বুড়িচং উপজেলার করিমাবাদ গ্রামের শফিউল্লাহ’র ছেলে। এ ঘটনায়  কোতয়ালী মডেল থানায় অস্ত্র আই‌নে  মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com