সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক চার‌টি অ‌ভিযা‌নে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৭

এমইএস:
  • আপডেট টাইম : সোমবার, ৩০ মে, ২০২২
  • ৩২১ বার পঠিত

কুমিল্লায় র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস‌্যরা পৃথক চারটি অভিযান চৌদ্দগ্রাম ও কোতয়ালী মডেল থানা এলাকা হতে ১০৯ কেজি গাঁজা, ৮০ বোতল ফেন্সিডিল, ২৩ বোতল বিয়ার ও ৯ বোতল বিদেশী মদসহ সাতজন মাদক মাদক কারবারিকে গ্রেফতার ক‌রে‌। এ সময় ১টি পিকআপ, ১টি সিএনজি ১টি মটর সাইকেল জব্দ ক‌রে র‌্যাব সদস‌্যরা।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৯ মে রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে সিএনজির ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ২৯ কেজি গাঁজা একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলো কুমিল্লা চৌদ্দগ্রাম থানার জয়মঙ্গলপুর গ্রামের মৃত আঃ
সোবহান এর ছেলে মোঃ আউয়াল(৪০)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পৃথক অ‌ভিযা‌নে র‌্যা‌বের অপর এক‌টি টিম ২৯ মে রাতে কুমিল্লা চৌদ্দগ্রাম থানাধীন উজিরপুর এলাকা থে‌তে মটর সাইকেলে করে মাদক পরিবহনের সময় ২৩ বোতল বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে‌ছে। গ্রেফতারকৃত আসা‌মী কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার নলচোয়া গ্রামের মনির হোসেন এর ছেলে মোঃ মেহেদী হাসান(১৯), একই জেলার লালমাই থানার বাগমারা গ্রামের হারুন মিয়ার ছেলে মোঃ ইকবাল মাহমুদ(১৯)। অভিযানে মাদক পরিবহন
কাজে ব্যবহৃত মটর সাইকেলটিও জব্দ করা হয়।

পৃথক আরও এক‌টি অ‌ভিযা‌নে ৩০ মে ভোর রাতে কুমিল্লা
কোতয়ালী মডেল থানাধীন আলেখারচর বিশ্ব‌রোড এলাকা থে‌কে পিকআপের ভিতর লুকিয়ে মাদক পরিবহনের সময় ৩০
কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ মাদারীপুর জেলার কালকিনী থানার বুরকাডা গ্রামের মোঃ মফিজ এর ছেলে মোঃ স্বপন(৫০)। অভিযানে মাদক পরিবহন কাজে
ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।

র‌‌্যা‌বের অপর এক‌টি গো‌য়েন্দা দ‌লের অ‌ভিযা‌নে ৩০ মে ভোর রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন কুচাইতলী মেডিকেল কলেজ এলাকায় বিশেষ অভিযান চা‌লি‌য়ে ৫০ কেজি গাঁজা, ৮০ বোতল ফেন্সিডিল ও ৯ বোতল বিদেশী মদসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন মুরাপাড়া গ্রামের মৃত আক্তার আলী এর ছেলে মোঃ আব্দুর রহিম(২৮), মোঃ জালাল উদ্দিন এর ছেলে মোঃ শরীফুল ইসলাম(২২) এবং শামছুল হকের
ছেলে মোঃ আরিফ হোসেন সোহাগ(২৩)। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com