বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

সৌদিফেরত যাত্রীর ব্যাগে মিললো ২৮ স্বর্ণের বার

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : রবিবার, ২৯ মে, ২০২২
  • ৪২০ বার পঠিত

শাহ আমানতে সৌদিফেরত যাত্রীর ব্যাগে মিললো ২৮ স্বর্ণের বার যাত্রী শফি আলম ও উদ্ধার স্বর্ণের বার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সৌদিফেরত এক যাত্রীর কাছ থেকে আয়রন মেশিন ও চার্জার লাইটের মধ্য থেকে আড়াই কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার করেছেন কাস্টমস কর্মকর্তারা।

রোববার (২৯ মে) বেলা ১১টার দিকে সৌদির জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী শফি আলমের ব্যাগ থেকে আড়াই কোটি টাকা মূল্যের ২৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

দুপুরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে দায়িত্বরত কাস্টমসের ডেপুটি কমিশনার নেয়ামুল হাসান নাগ‌রিক খবর‌কে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, জেদ্দা থেকে আসা ‘বিজি-১৩৬’ ফ্লাইটের যাত্রী শফি আলমের লাগেজ স্ক্যান করার সময় সন্দেহজনক বস্তুর উপস্থিতি দেখা যায়। এসময় কাস্টমস কর্মকর্তারা লাগেজটি খোলেন। এরপর লাগেজের মধ্যে থাকা আয়রন মেশিন ও চার্জার লাইটের ভেতরে বিশেষভাবে রাখা ২৮টি স্বর্ণের বার পাওয়া যায়। এর বাজারমূল্য আনুমানিক আড়াই কোটি টাকা।

তিনি বলেন, কাস্টমস ও ফৌজদারি আইনে যথাযত ব্যবস্থা গ্রহণ করে শফি আলমকে পুলিশে হস্তান্তর করা হবে। তার বাড়ি কক্সবাজার।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ফ্লাইটটি সকাল ১০টা ১ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। সকাল ৯টা ২৫ মিনিটে এটি অবতরণের কথা থাকলেও প্রায় ৩৬ মিনিট বিলম্ব হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com