সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লা চৌদ্দগ্রামে সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার ৪

এমইএস:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ মে, ২০২২
  • ৪৭৩ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিশেষ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজন, জাকির হোসেন প্রকাশ জাকির এবং আবু বকর প্রকাশ ইয়াকুব নামে ২ সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

আটককৃত জাকির উপজেলার ঘোলপাশা ইউনিয়নের শালুকিয়া গ্রামের মতু মিয়ার ছেলে ও আবু বকর একই ইউনিয়নের আদর্শ গ্রামের ইউসুফ মিয়ার ছেলে।

এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৮ মে) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ছুফুয়া রাস্তার মাথা এলাকায় এসআই মনির হোসেন ও এএসআই ইমরান হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ থানা পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ মো: রানা (২৮) ও রহিদুল ইসলাম লিমন (২৬) নামে দুই যুবককে আটক করেছে পুলিশ।

আটককৃত রানা দিনাজপুর জেলার কোতয়ালী থানার গোপালবাগ গ্রামের আব্দুল জলিলের ছেলে এবং রহিদুল ইসলাম একই এলাকার রামনগর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার এসআই মনির হোসেন জানান, শনিবার সকালে ২ সাজাপ্রাপ্ত আসামী ও ২০ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আটকৃকতদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের অনুপ্রবেশ ও চোরাচালান নিয়ন্ত্রণে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে ব‌লেও জানান তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com