সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কুমিল্লা সিটি নির্বাচনে প্রতীক পেলেন মেয়র ও কাউ‌ন্সিলর প্রার্থীরা

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ মে, ২০২২
  • ২৪৫ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের মেয়র প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। শুক্রবার (২৭ মে) সকাল ১০টায় কুমিল্লা শিল্পকলা অ্যাকাডেমিতে এক অনুষ্ঠানে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী জানান, আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত পেয়েছেন নৌকা প্রতীক। তার পক্ষে প্রতীক গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ খোকন। স্বতন্ত্র প্রার্থী মনিরুল হক সাক্কু টেবিল ঘড়ি প্রতীক পেয়েছেন। স্বতন্ত্র প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান বাবুলকে হরিণ এবং ইসলামী আন্দোলনের প্রার্থী রাশেদুল ইসলামকে হাতপাখা প্রতীক পেয়েছেন।

নৌকার প্রার্থীর পক্ষে প্রতীক গ্রহণের পর মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আতিক উল্লাহ বলেন, ‘আমরা জুমার নামাজের পর প্রচারে নামবো। সকল ওয়ার্ড একসঙ্গে প্রচারে কাজ করবো।

প্রতীক নেওয়ার পর মনিরুল হক সাক্কু বলেন, ‘গত দুই বারের মতো এবারও বিজয়ের হাসি হাসবো ইনশাআল্লাহ।
ঘোড়া প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন কায়সার বলেন, ‘আমি কুমিল্লা জয় করবো।

উল্লেখ্য, বর্তমানে কুসিকের ভোটের মাঠে পাঁচ জন মেয়র প্রার্থী রয়েছেন। এছাড়া সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ১০৬ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com