বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

গণ অধিকারের বর্ধিত কমিটি গঠন-বিভিন্ন পদে আরও ১৯ জন

নাগরিক খবর অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : শনিবার, ২১ মে, ২০২২
  • ৪৪৩ বার পঠিত

গণ অধিকার পরিষদের আংশিক বর্ধিত কমিটি গঠন করা হয়েছে। এতে যুগ্ম আহ্বায়ক ৮ জন, যুগ্ম সদস্য সচিব ৪ জন, সহকারী সদস্য সচিব ২ জন ও সদস্য ৫ জনসহ মোট ২০ জনকে রাখা হয়েছে। কমিটিতে নাগরিক ঐক্য, বিএনপি ও কল্যাণ পার্টি থেকে আসা ৩ জনকে বিভিন্ন পদ দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।

শনিবার (২১ মে) গণ অধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া ও সদস্য সচিব নুরুল হক নুরের সই করা দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

দায়িত্ব পাওয়া নেতাদেরকে নুরুল হক নুর শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, জাতির এই ক্রান্তিলগ্নে গণ অধিকার পরিষদে আপনাদের নেতৃত্ব আগামীর বাংলাদেশ বির্নিমানে জাতিকে পথ দেখাবে।

কমিটিতে যুগ্ম আহ্বায়ক হলেন- কর্ণেল (অব.) মিয়া মশিউজ্জামান, চোধুরী আশরাফুল বারী নোমান, অধ্যাপক (অব.) ড. আবদুল মালেক ফরাজি, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক হাবিবুর রহমান, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, মেজর (অব.) ড. বদরুল আলম সিদ্দিকী, জেলা ও দায়রা জজ (অব.) শামস-উল-আলম খান চৌধুরী ও অধ্যাপক ড. মাহবুব হোসেন।

যুগ্ম সদস্য সচিব হলেন- মো. তারেক রহমান, স্কোয়াড্রন লিডার (অব.) মাহমুদ আলী, লে. কমা. (অব.) মুহা. আব্দুল বাসেত ও ওয়াহেদুর রহমান মিল্কি। সহকারী সদস্য সচিব হলেন- শামসুদ্দিন আহমেদ ও আনিসুর রহমান মুন্না।

সদস্য হলেন- প্রিন্সিপাল এম.এ. মালেক, শাহরুখ খান (আজাদ), কাজী মোকলেস, নুর আলম মোল্লা ও মো. শহিদুল ইসলাম। বি‌ট্রি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com