সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌সিক প্রশাসকের দায়িত্বে ড. সফিকুল ইসলাম

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ মে, ২০২২
  • ৩৮০ বার পঠিত

সোমবার (১৬ মে) কুমিল্লা সিটি করপোরেশনের বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর মেয়াদ শেষ হচ্ছে। ১৭ মে থেকে কুসিকের প্রশাসকের দায়িত্ব পালন করবেন সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম।

রবিবার (১৫ মে) ড. সফিকুল ইসলাম নাগ‌রিক খবর‌কে এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ শামছুল আলমের সই করা এক অফিস আদেশে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশে বলা হয়, নির্বাচন কমিশন ইতোমধ্যে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচিত মেয়র সিটি করপোরেশনের দায়িত্ব গ্রহণের পূর্ব পর্যন্ত সিটি করপোরেশনের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার ওপর ন্যস্ত করা হলো।

প্রশাস‌কের দা‌য়িত্ব গ্রহন নি‌য়ে ড. সফিকুল ইসলাম নাগ‌রিক খবর‌কে বলেন, ‌অফিস আদেশ হাতে পেয়েছি। সকলের সহযোগিতায় অর্পিত দায়িত্ব পালনের লক্ষ্যে কাজ করে যাওয়ার প্রতিশ্রু‌তি ব্যক্ত ক‌রেন তি‌নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com