বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কারাগা‌রে মে‌য়ে‌কে ইয়াবা দি‌তে গি‌য়ে মা আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৪৯৭ বার পঠিত

মাদক মামলায় কাশিমপুর কারাগারে বন্দি থাকা মেয়েকে ইয়াবা সরবরাহ করতে গিয়ে রানী বেগম (৪৫) নামে এক নারীকে আটক করেছেন কারারক্ষীরা। তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার দশ পাখিরা গ্রামের মামুনের স্ত্রী।

শনিবার (১৪ মে) দুপুরে গাজীপুরের কাশিমপুর কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করার সময় তাকে আটক করা হয়।

কোনাবাড়ী থানার ওসি আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুরে রানী বেগম কারাগারের মূল ফটক দিয়ে ভেতরে প্রবেশ করছিলেন। ডিউটিরত নারী কারারক্ষী মাকসুদা বেগম তার দেহ তল্লাশিকালে হাতে থাকা ভ্যানিটি ব্যাগে নীল পলিথিনের প্যাকেটে ১৮৯ পিস ইয়াবা পান। খবর পেয়ে পুলিশ ইয়াবাসহ ওই নারীকে কোনাবাড়ী মেট্রোপলিটন থানায় নিয়ে যায়। মাদক মামলায় কারাগারে থাকা রানী বেগমের মেয়ে বুশরা জাহান বিনির সঙ্গে দেখা করতে যাচ্ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, তার সঙ্গে থাকা ইয়াবা মেয়েকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিলেন।

ওসি আরও জানান, দুই মাস আগে রানী বেগমও মাদক মামলায় জেল খেটে ছাড়া পেয়েছেন। এ বিষয়ে কোনাবাড়ী থানায় তার বিরুদ্ধে একটি মাদক মামলা করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com