মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

রাজশাহী‌তে গোপন বৈঠ‌কের সময় শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার

রাজশাহী সংবাদদাতা:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ মে, ২০২২
  • ৩৫৩ বার পঠিত

রাজশাহীতে শিবিরের ছয় নেতাকর্মীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার (১৪ মে) রাত ৯টার দিকে রাজশাহীর কর্ণহার থানার শিষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহী মহানগর ছাত্র শিবিরের সেক্রেটারি উসামা রায়হান (২৭), সাংগঠনিক সম্পাদক সিফাত আলম (২৬), পরিবেশ বিষয়ক সম্পাদক শফিউল আলম (২৭), সহকারী প্রকাশনা সম্পাদক মো. সালাউদ্দিন (২৫), কর্মী মিকদাদ হোসেন ওরফে তোহা (২৬) ও আবদুর রহমান (২২)।

রাজশাহী মহানগর ডিবি পুলিশের উপ-কমিশনার আরেফিন জুয়েল জানান, রাজশাহী মহানগর এলাকায় নাশকতার পরিকল্পনা করতে শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠকে বসেছিলেন। খবর পেয়ে অভিযান চালানো হলে ৩০-৩৫ জন পালিয়ে যান। অন্য ছয় জনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, অভিযানে বিভিন্ন জিহাদি বই, মিছিলের ব্যানার ও চারটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ নিয়ে কর্ণহার থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার দুপুরে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com