মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

পদ্মায় ঘূ‌র্ণিঝ‌ড়ে আটকা ৩০ পর্যটক‌কে উদ্ধার ক‌রে নৌ পুলিশ

মু‌ন্সিগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩০৩ বার পঠিত

পদ্মা সেতু দেখতে এসে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝড়-বৃষ্টির মধ্যে মাঝ পদ্মায় আটকা পরে প্রায় ৩০ পর্যটক। ট্রলার বিকল হয়ে যাওয়ায় টানা ৩ ঘন্টা আটকে থাকার পরে মাওয়া নৌ পুলিশ তাদের উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী জানান, মঙ্গলবার বিকালে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল থেকে পরিবার পরিজন নিয়ে প্রায় ৩০ জন পর্যটক ট্রলার যোগে ঘুরতে আসে মাওয়া পদ্মা সেতু দেখতে। পরে হঠাৎ তাদের ট্রলারটি নষ্ট হয়ে যায়। ফলে টানা ২/৩ ঘন্টা চেষ্টা চালিয়েও ট্রলারটি সচল করতে সক্ষম হয়নি। সন্ধ্যা ৬টার দিকে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে পদ্মা উত্তাল হওয়ায় লঞ্চ ও স্পিডবোট বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এ সময় ওই পর্যটকগুলো পদ্মা সেতু সংলগ্ন মাঝ পদ্মায় অসহায়ের মতো আটকা পড়ে ছিলেন। ৯৯৯ কল করলে, এ ঘটনার খবর পেয়ে মাওয়া নৌ-পুলিশ ঘটনা স্থলে ছুটে যায়। এবং তাদের রাতে উদ্ধার করে। সে সাথে রাতে বৈরী আবহাওয়ার কারণে তাদের নৌ পুলিশ ফাঁড়িতে আশ্রয় দেন। বুধবার সকালে তারা পরিবার পরিজন নিয়ে গন্তব্যে ফিরে যায়।

এ বিষয়ে মাওয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আবু তাহের মিয়া নাগ‌রিক খবর‌কে জানান, টঙ্গীবাড়ি থেকে পদ্মা সেতু দেখতে আশা প্রায় ৩০ জন পর্যটক আটকা পরে। আমরা তাদের উদ্ধার করি। এবং রাতে ঘূর্ণিঝড় অশনির প্রভাবে ঝড় ও বৃষ্টি হয় তাই তাদের রাতে নৌপুলিশ ফাঁড়িতে আশ্রয় দিয়েছি। আজ (গতকাল বুধবার) সকালে তারা তাদের গন্তব্য স্থলে ফিরে যায়।
পর্যটকেরা জানান, এ ঋণশোধ করবার নয়। নৌপুলিশ আমাদের ৩০টি প্রাণ বাঁচিয়েছে। আমরা মাঝ পদ্মায় ৩ ঘন্টার মতো আটকা পড়ে ছিলাম। ঝড়বৃষ্টি হচ্ছিলো প্রচন্ড ঢেউও ছিলো। একমাত্র আল্লাহর রহমতে নৌপুলিশ এসে আমাদের উদ্ধার করেছে। এবং রাতে আমাদের আশ্রয় দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com