সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চা‌ন্দিনায় দুর্ঘটনাকব‌লিত অ্যাম্বুলেন্স থে‌কে ফেন্সি‌ডিল উদ্ধার

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ২৬০ বার পঠিত

আঞ্জুমান খাদেমুল ইনসান নামের একটি সেবামূলক সংগঠনের অ্যাম্বুলেন্সে রোগীর বদলে মিললো কার্টুন ভর্তি ফেনসিডিল। বুধবার (১১ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার কেরণখাল ইউনিয়নের কোড়েরপার এলাকায় অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে স্থানীয় লোকজন আঞ্জুমান খাদেমুল ইনসানের রোগী বহনকারী এ পরিবহনটি উদ্ধার করতে গিয়ে ভেতরে ফেনসিডিলের কার্টুন আবিষ্কার করে।

পরে জরুরি নাম্বার ৯৯৯ এ কল করলে ঘটনাস্থলে চান্দিনা থানা পুলিশ ও ইলিয়গঞ্জ হাইওয়ে পুলিশ এসে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে কয়েকটি কার্টুন উদ্ধার করে। এসব কার্টুনের ভেতর থেকে ৬০৯ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

এদিকে অ্যাম্বুলেন্সটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে স্থানীয়রা যখন উদ্ধার করতে গিয়ে ফেনসিডিলের খোঁজ পায় তখন চালক পালিয়ে যায়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) মো. ফয়েজ ইকবাল জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ওই এ্যাম্বুলেন্সে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার, আঞ্জুমান খাদেমুল ইসলাম’ লিখা রয়েছে। দুর্ঘটনা কবলিত ওই এ্যাম্বুলেন্স থেকে ৬০৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আঞ্জুমান খাদেমুল ইনসান নামের ওই সংগঠনটি চাঁদপুর জেলা সদরে অবস্থিত বলে জানা যায়। ওই সংগঠনের সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলালের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এ্যাম্বুলেন্সটি পরিচালনার জন্য অন্য একজনকে দায়িত্ব দেয়া হয়। গরিব ও অসহায়দের বিনা পয়সায় সার্ভিস দিলেও বিত্তবান রোগীদের সেবা দিয়ে ফি নেওয়া হয়। তাতে সংগঠনকে বাৎসরিক টাকা দেয়। গাড়িটি দুর্ঘটনার শিকার হয়েছে বলে তিনি শুনেছেন, তবে ফেনসিডিল বহনের বিষয়টি তার জানা নেই বলে পুলিশকে জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com