মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কুসিক নির্বাচন: শেষ দিনে মনোনয়ন ফরম কিনলেন এমপি সীমা

এমইএস/নাগরিক ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪১১ বার পঠিত

কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে অংশ নি‌তে শেষ‌দি‌নে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আনজুম সুলতানা সীমা।

বুধবার (১১ মে) সকালে ঢাকার ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করে দুপুরে জমা দেওয়া হয়।
আনজুম সুলতানা সীমা আবেদন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

কয়েকদিন ধরেই কুমিল্লায় গুঞ্জন ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সবুজ সংকেত না পেলে মেয়র পদে আবেদন ফরম সংগ্রহ করবেন না সংসদ সদস্য (এমপি) আনজুম সুলতানা সীমা। দুদিন আগে তিনি ঢাকায় যান। অবশেষে মনোনয়ন ফরম সংগ্রহের শেষ দিনে মনোনয়ন সংগ্রহ করলেন এই নারী সংসদ সদস্য।

এমপি আনজুম সুলতানা সীমা কুমিল্লা জেলা আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা প্রয়াত অধ্যক্ষ আফজল খানের মেয়ে।

এর আগে ২০১৭ সালে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত বর্তমান মেয়র মনিরুল হক সাক্কুর কাছে পরাজিত হন সীমা।

ওই নির্বাচনে মনিরুল হক সাক্কু ধানের শীষ প্রতীকে ৬৮ হাজার ৯৪৮ ভোট পেয়ে বিজয়ী হন। নৌকা প্রতীক নিয়ে আঞ্জুম সুলতানা সীমা পান ৫৭ হাজার ৮৬৩ ভোট।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com