সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

অজ্ঞানপার্টির খপ্পরে ব্যবসায়ী, খোয়ালেন এক লাখ ৬৩ হাজার টাকা

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ১৯৮ বার পঠিত

রাজধানীর গুলিস্তানে দিশারী পরিবহনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে এক লাখ ৬৩ হাজার টাকা খুইয়েছেন মো. ফরিদ শেখ (৩৭) নামের এক ব্যবসায়ী।

বুধবার (১১ মে) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার আধা ঘণ্টা পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।

ভুক্তভোগী ব্যবসায়ীর ভাই আব্দুল আহাদ শেখ জানান, তার ভাই ফরিদ শেখের ফুলবাড়িয়াতে পোশাক কারখানার মেশিনের যন্ত্রপাতির দোকান রয়েছে। সেই দোকানের জন্য মালামাল কিনতে সন্ধ্যার দিকে দিশারী পরিবহনের একটি বাসে মিরপুরে যাচ্ছিলেন। তার কাছে এক লাখ ৬৩ হাজার টাকা ছিল। বাসের মধ্যে অজ্ঞানপার্টির সদস্যরা তাকে কৌশলে চেতনানাশক ট্যাবলেট খাইয়ে অচেতন করে টাকা নিয়ে পালিয়েছে।

এদিকে, ফরিদ শেখকে হাসপাতালে নেওয়ার পর স্টোমাক ওয়াশ করা হয়েছে। এরপর তার জ্ঞান ফিরেছে। তবে তিনি এখনো পুরোপুরি সুস্থ না বলে জানিয়েছেন চিকিৎসকরা।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, অজ্ঞানপার্টির খপ্পরে পড়া ফরিদ শেখ নামে এক ব্যবসায়ীকে সন্ধ্যার দিকে হাসপাতালে আনা হয়। তার কাছে থাকা টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com