সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

চট্টগ্রামে ২৩ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৩৪৫ বার পঠিত

হাটহাজারী ও কর্ণফুলী এলাকায় অভিযান চালিয়ে ২৩ হাজার ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার ও দুটি যানবাহন আটক করা করেছে র্যাব। মঙ্গলবার (১০ মে) রাতে ও দুপুরে এ অভিযান চালায় র্যাব-৭ এর দুটি টিম।

গ্রেফতাররা হলেন কক্সবাজারের টেকনাফ থানার খারাংখালী এলাকার মৃত মোহাম্মদ শরীফের ছেলে মো. আজিজুল হক (২৭), উনচিপ্রাং এলাকার মৃত ইদ্রিসের ছেলে মো. মেহেদী হাসান তানভীর (২৫) ও চকরিয়া থানার বাগানপাড়া গ্রামের মো. আবদুল মতলবের ছেলে মো. রফিকুল ইসলাম (২৭)।

এদের মধ্যে আজিজ ও তানভীরকে ১৭ হাজার ইয়াবাসহ অক্সিজেন-হাটহাজারী সড়কের নতুনপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের ব্যবহৃত মিনিট্র্র্র্রাকটি জব্দ করা হয়েছে।

অন্যদিকে রফিককে ছয় হাজার ইয়াবাসহ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানাধীন শাহ আমানত সেতুর টোলপ্লাজার সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় একটি বাস জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে হাটহাজারী ও কর্ণফুলী থানায় পৃথক মামলা হয়েছে এবং বুধবার (১১ মে) দুপুরে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয় বলে জানিয়েছে র্যাব।

র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাটহাজারীর নতুনপাড়া ও কর্ণফুলীর শাহ আমানত সেতুর টোলপ্লাজা এলাকায় অভিযানে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২৩ হাজার ইয়াবা উদ্ধারসহ এসব ইয়াবা বহনে ব্যবহৃত মিনিট্রাক ও বাস জব্দ করা হয়।

তিনি বলেন, গ্রেফতাররা দীর্ঘদিন ধরে কক্সবাজার ও চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছ থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রামের বিভিন্ন মাদক ব্যবসায়ীর কাছে ক্রয়-বিক্রয় করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com