বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

আলজাজিরার এক সাংবাদিককে গুলি করে হত্যা করলো ইসরায়েল

আন্তর্জা‌তিক সংবাদ:
  • আপডেট টাইম : বুধবার, ১১ মে, ২০২২
  • ৪৬২ বার পঠিত

পশ্চিম তীরে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরার এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে দখলদার বাহিনী ইসরায়েল। বুধবার (১১ মে) এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

আল জাজিরার খবরে বলা হয়, পশ্চিম তীরের জেনিন শহরে ইসরায়েলি অভিযানের খবর সংগ্রহের সময় সাংবাদিক শিরীন আবু আকলেহকে গুলি করে হত্যা করা হয়েছে।

ঘটনার ভিডিও বিশ্লেষণ করে জানা যায়, শিরীন আবু আকলেহকের মাথায় গুলি করা হয়েছে।

ফিলিস্তিনের শহর রামাল্লায় উপস্থিত আল জাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম জানান, আমরা এখন পর্যন্ত জানি- শিরীন আবু আকলেহকের মৃত্যুর তথ্যটি নিশ্চিত করেছে ফিলিস্তিন স্বাস্থ্য মন্ত্রণালয়।

তিনি পশ্চিম তীরের উত্তর দিকের এলাকায় ইসরায়েলি অভিযানের তথ্য সংগ্রহ কর‌ছি‌লেন তখন তার মাথায় গু‌লি লা‌গে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com