সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লার চৌদ্দগ্রা‌মে যুবক‌কে কুপিয়ে হত্যা,গ্রেফতার ৩

ম‌হিউ‌দ্দিন সুজন:
  • আপডেট টাইম : সোমবার, ৯ মে, ২০২২
  • ২৮৭ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে সম্পত্তি বিরোধের জেরে মো. ইস্রাফিল (২৮) নামের এক যুবককে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।

রোববার (৮ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার কনকাপৈত ইউনিয়নের দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। ইস্রাফিল একই এলাকার আবদুল হানিফের ছেলে। গ্রেফতারকৃত আসা‌মিরা হলেন- ওই গ্রামের মুকতুল হোসেন, তার স্ত্রী রহিমা বেগম ও মেয়ে নাছরিন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা নাগ‌রিক খবর‌কে জানান, দীর্ঘদিন ধরে আবদুল হানিফের সঙ্গে একই বাড়ির মুকতুল হোসেনের ৫ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছে। এর জের ধরে রোববার দুপুর দেড়টার দিকে মুকতুল হোসেন ওই জায়গায় খড়ের গাদা দিতে যান। এ সময় ইস্রাফিলসহ তার স্বজনরা এতে বাধা দেন। বাগবিতণ্ডার একপর্যায়ে মুকতুল হোসেন, তার ছেলে সজিব, স্ত্রী রহিমা বেগম, মেয়ে নাছরিনসহ কয়েকজন তাদের ওপর হামলা চালায়। এসময় তারা ইস্রাফিলকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত তিনজনকে আটক করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com