সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বাদাম তেলের দিকে নজর দিতে বললেন প্রধানমন্ত্রী

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৭ মে, ২০২২
  • ২৪২ বার পঠিত

বাজা‌রে সয়াবিনসহ ভোজ্যতেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাদাম তেলের দিকে নজর দিতে বলেছেন। তিনি বলেছেন, আমাদের দেশে এক সময় বাদামের তেল হতো। একেবারে ছোট ছোট আকারে এলাকাভিত্তিক বাদাম দিয়ে তেল হতো। সেই তেল দিয়েই ভাঁজা পোড়া হতো। আমাদের সেদিকে আবার দৃষ্টি দিতে হবে।

শনিবার (৭ মে) গণভবনে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভার শুরুতে সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে আমদানির ওপর বিরূপ প্রভাব পড়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধের পর ইউরোপের অর্থনৈতিক অবস্থায় প্রভাব পড়েছে, আমেরিকা-ইংল্যান্ডেও প্রভাব পড়ছে। সারাবিশ্বে এর প্রভাব পড়ছে, আমরা এর থেকে বাইরে নই। আমাদের কিছু জিনিস তো উৎপাদন হয় না, বাইরে থেকে আনতে হয়। পেঁয়াজের সমস্যা হলো। পেঁয়াজ আমরা উৎপাদন করতে পারি…। সেটা নিয়ে যখন ব্যবস্থা নিলাম পেঁয়াজের কান্না আর কানতে হবে না। এরকম একটা অবস্থা আমরা আনতে পেরেছি। এখন আসছে ভোজ্যতেল, সেটাও আমি মনে করি আমরা যদি উদ্যোগ নেই, আমি মনে করি সমাধান করতে পারবো। আমাদের দেশে এক সময় বাদাম তেল হতো, ছোট ছোট আকারে এলাকাভিত্তিক বাদাম তেল হতো, সেই তেল দিয়েই ভাজা-পোড়া হতো। আমাদের সেদিকে আবার দৃষ্টি দিতে হবে।

‘আমাদের দেশে ভালো সরিষা হচ্ছে, তিল হচ্ছে। অন্যান্য যেগুলো তেল হয়, যেমন- ধানের কুড়া বা তুষ থেকে তেল হচ্ছে। এভাবে তেল উৎপাদনে কোন কোন পদ্ধতি নেওয়া যেতে পারে সেটা নিয়ে আমাদেরও নিজের পায়ে দাঁড়াতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ মাটি ও মানুষের দল। আমরা সবসময় ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছি। কখনো পেছনের দরজা দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসেনি। নির্বাচনে প্রহসন ও ভোট কারচুপির কালচার (সংস্কৃতি) শুরু করেছেন জিয়াউর রহমান।

তিনি বলেন, ‘ভোটের রাজনীতিতে আওয়ামী লীগ কখনো পিছিয়ে ছিল না। সবসময় আওয়ামী লীগের ভোটের পারসেন্টেজ বেশি ছিল। ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে পিছিয়ে রাখা হয়েছে। সব ষড়যন্ত্রকে পেছনে ফেলে আমরা এগিয়েছি।’

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হওয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষ এবার ঈদে নির্বিঘ্নে বাড়ি গেছে এবং ফিরছে। মানুষ গ্রামের বাড়ে গিয়ে ঈদ করেছে, উৎসব করেছে।’

তিনি আরও বলেন, ‘ঈদে আমাদের দেশের মানুষ শহর ছেড়ে গ্রামের বাড়িতে যায়। বিশ্বে অনেক দেশে এমন রীতি কমে গেছে। তবে শহরের মানুষ গ্রামে গেলে গ্রামেও অর্থ সরবরাহ বাড়ে। গ্রামের যাতায়াত ব্যবস্থা ভালো হচ্ছে। আমরা তৃণমূল থেকে উন্নয়ন করছি। গ্রামীণ অর্থনীতিও শক্তিশালী করছি।’

সরকারপ্রধান বলেন, ‘আমরা পরাধীনদের অনুসরণ করবো না। নিজস্বভাবে দেশের উন্নয়ন করবো। মাথা উঁচু করে চলবো।’

আওয়ামী লীগের সম্মেলন প্রসঙ্গে দলের সভাপতি বলেন, ‘আমরা নিয়মিত সম্মেলন করি। সময় এগিয়ে এসেছে। এর আগে আমরা কিছু কাজ করে থাকি। আগের ঘোষণাপত্রের অনেক কিছু বাস্তবায়ন করেছি। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com