মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

জমি নিয়ে বিরোধ-ভাইয়ের হাতে ভাই খুন

হ‌বিগঞ্জ সংবাদদাতা:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৮০ বার পঠিত

জমি সংক্রান্ত বিরোধের জেরে শাহজাহান মিয়া (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে নিজ ভাইয়েরা। ঘটনার পর থেকে ঘাতকরা পলাতক রয়েছে।

শুক্রবার (৬ মে) বিকেলে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

হবিগঞ্জ সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা এ খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকারীরা পেশাদার অপরাধী হওয়ায় ঘটনার পরই পালিয়ে গেছে। তবে তাদের গ্রেফতার করতে কাজ করছে পুলিশ।

স্থানীয়রা জানান, হবিগঞ্জ সদর উপজেলার রাজিউড়া ইউনিয়নের শুখচর গ্রামের মহরম আলীর ছেলে শাহজাহান মিয়ার সঙ্গে তার ভাই জয়নাল মিয়ার দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে মামলা মোকদ্দমা চলছে।

এরই জের ধরে শুক্রবার বিকেলে বাক-বিতন্ডার এক পর্যায়ে শাহজাহানকে তার ভাই জয়নাল ও চাচাতো ভাই আসকির মিয়াসহ কয়েকজন কুপিয়ে ঘটনাস্থলেই হত্যা করে।‘

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com