সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

নি‌খোঁজ সংবাদ- রায়হানের মা-বাবার সন্ধান দিন

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ মে, ২০২২
  • ২৩৭ বার পঠিত

শিশুটির নাম রায়হান। বয়স ছয় বছর। চঞ্চল চোখ মেলে এদিক ওদিক তাকায় আর মা-বাবাকে খোঁজে। কথা বলতে পারে খুব সামান্য। শুধু নিজের ও মা-বাবার নামটুকু, এর বেশি কিছুই নয়। তার বাবার নাম স্বপন ও মায়ের নাম রেহেনা। তার বাড়ী রাজশাহী। রায়হানকে পাওয়া যায় গুলিস্তান।

২ মে ২০২২ গোলাপশাহ মাজার এলাকায় রায়হানকে একা দাঁড়িয়ে থাকতে দেখে এক ব্যক্তি তাকে নিয়ে আসে ডিএমপির শাহবাগ থানায়। সেখান থেকে রায়হানকে তত্ত্বাবধানের জন্য পাঠানো হয় তেজগাঁও থানা কমপ্লেক্সে অবস্থিত ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে।

রায়হানকে যখন পাওয়া যায় তখন তার পরনে কালো জিন্স প্যান্ট ও লাল ও খয়েরী রঙের টি-শার্ট ছিলো। রায়হানের প্রাপ্তি সম্পর্কে শাহবাগ থানায় ২ মে ২০২২ তারিখ একটি সাধারণ ডায়েরি হয়েছে যার নম্বর ৭৯।

পুলিশ আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তার পরিবারের খোঁজ বের করার কিন্তু পরিবার বা ঠিকানা সম্পর্কে কোন তথ্য না থাকায় কাজটা কঠিন হয়ে উঠেছে। তাই আপাতত ভরসা রায়হানের ছবি দেখে অথবা এ লেখা পড়ে যদি তার পরিবার, আত্মীয় স্বজন কেউ চিনতে পারে তাহলে শিশুটি ফিরে যেতে পারবে মা-বাবার কোলে।

কোন স্বহৃদয় ব্যক্তি যদি রায়হানের ঠিকানা বা আত্মীয় স্বজনের খোঁজ জেনে থাকেন তাহলে ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। (ডিউটি অফিসার-মোবাইল নং-০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার-০২৯১১০৮৫ ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com