সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

প্রেমিক প্রেমিকার মু‌খে অ্যাসিড নি‌ক্ষেপ, গ্রেফতার প্রেমিক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ২৩৫ বার পঠিত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিবাহিত জেনে যাওয়ায় প্রেমিকার শরীর অ্যাসিডে ঝলসে দিয়েছে প্রেমিক। বৃহস্পতিবার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অ্যাসিডে তরুণীর মুখ, গলা ও বুক ঝলসে গেছে। দগ্ধ তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এদিকে ঘটনার পর বৃহস্পতিবার (৫ মে) সকালে অ্যাসিড নিক্ষেপকারী মো. নুরুল আজিমকে (২৮) গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া থানা পুলিশ। আজিম পার্বত্য রাঙ্গামাটি জেলার চন্দ্রঘোনা থানাধীন রাইখালী ইউনিয়নের খন্টাকাটা গ্রামের রুহুল আমিনের ছেলে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, ওই তরুণী ২০১৯ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে আর পড়াশোনা করেননি। আজিমের সঙ্গে তার প্রেম ছিল। এক সময় মেয়েটি জানতে পারে আজিম বিবাহিত। তার সন্তানও রয়েছে। এরপর ওই তরুণী আজিমকে এড়িয়ে চলা শুরু করে।

ঈদের রাতে আজিম তরুণীর সঙ্গে দেখা করতে আসেন। একপর্যায়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এরপর রাত ২টার দিকে জানালায় দাঁড়িয়ে থাকা তরুণীকে অ্যাসিড নিক্ষেপ করে আজিম। তার চিৎকার শুনে পরিবারের লোকজন
মেয়েটিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

অ্যাসিড নিক্ষেপের পরপরই আজিম পলাতক। এদিকে ঘটনার খবর পেয়ে অভিযান চালিয়ে বৃহস্পতিবার সকালে চন্দ্রঘোনা এলাকা থেকে আজিমকে গ্রেফতার করে পুলিশ। এ ঘটনায় তরুণীর ভাই বাদী হয়ে রাঙ্গুনিয়া থানায় একটি মামলা করেছেন।

রাঙ্গুনিয়া থানার ওসি মাহাবুব মিল্কী নাগ‌রিক খবর‌কে বলেন, তরুণীকে অ্যাসিড নিক্ষেপকারী আজিমকে গ্রেফতার করা হয়েছে। আজিম পেশায় সিএনজি অটোরিকশাচালক। প্রাথমিকভাবে জানতে পেরেছি, তরুণীর সঙ্গে আসামি আজিমের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু আসামি আজিম বিবাহিত জেনে তাদের মধ্যে সম্পর্কে ফাটল ধরে।

এরই সূত্র ধরে বুধবার দিবাগত রাতে কথাকাটাকাটির একপর্যায়ে আজিম আগে থেকে আনা অ্যাসিড নিক্ষেপ করে তরুণীকে। এরপর আজিম পালিয়ে গেলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার সকালে চন্দ্রঘোনা থেকে আজিমকে গ্রেফতার করেছি। এ ঘটনায় মামলা হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com