রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লায় আন্তঃজেলা ডাকাতদলের ১২ সদস্য গ্রেফতার পুলিশের কাজে অবৈধভাবে কেউ বাধা দিতে পারবে না- স্বরাষ্ট্রমন্ত্রী কুমিল্লা নাঙ্গলকোটে অভিযোগ বাক্স স্থাপন করেন এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া কুমিল্লায় নির্বাচনী পর্যবেক্ষণ কার্ড বিতরণে বৈষম্য: সাংবাদিক সংগঠনগুলোর নিন্দা নিরাপত্তাহীনতায় আছি- ভিপি নুর সবার আগে বাংলাদেশ’ ইশতেহারে নয়টি প্রতিশ্রুতি বিএনপির শেরপুরে সহিংসতায় জামায়াত নেতা নিহতের ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি জাতীয় গণমাধ্যম কমিশন গঠনে সরকারের খসড়া অধ্যাদেশ তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশেষ প্রতিবেদন জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষতা ও দায়িত্ববোধের প্রমাণ রাখবে : আইজিপি

কু‌মিল্লায় নিহত সাংবাদিকের বাড়িতে ঈদ উপহার নিয়ে হা‌জির পুলিশ

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ২ মে, ২০২২
  • ৩৯৬ বার পঠিত

সন্ত্রাসীদের গুলিতে নিহত কুমিল্লার ডাক প‌ত্রিকার সাংবা‌দিক মহিউদ্দিন সরকার নাঈমের পরিবারকে কুমিল্লা জেলা পুলিশের পক্ষ থে‌কে ঈদ উপহার দেওয়া হ‌য়ে‌ছে । সোমবার (২ এপ্রিল) বেলা ১১টায় জেলা পুলিশ সুপার ফারুক আহমেদের নির্দেশনায় উপহার সামগ্রী নিয়ে নিহত সাংবাদিকের বাড়ি ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামে যান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার।

তিনি নাঈমের অসুস্থ বাবা (অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য) মোশারফ সরকারকে সান্ত্বনা দেন। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়ে সোহান সরকার বলেন, জড়িত সবাইকে গ্রেফতারে কাজ করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সাংবাদিক নাঈম হত্যাকাণ্ডে যারাই জড়িত সবাইকে আইনের আওতায় এনে সুবিচার নিশ্চিত করা হবে।

এ সময় মামলার তদন্ত কর্মকর্তা বুড়িচং থানার এসআই শরিফ রহমান, এসআই (ডিএসবি) নকুল কুমারসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

গত ১৩ এপ্রিল রাত আনুমানিক পৌনে ১০টায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমকে গুলি করে হত্যা করা হয়। এই মামলার প্রধান আসামি রাজু র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এজাহার নামীয় দুই ও অজ্ঞাত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com