সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

ঘরমুখো যাত্রী‌দের লক্ষ্য করে ডাকাতির প্রস্তুতির সময় গ্রেফতার ৬

নাগরিক অনলাইন ‌ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ৩০ এপ্রিল, ২০২২
  • ৩৫৬ বার পঠিত

রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা লালবাগ বিভাগ।

গ্রেফতাররা হলো মো. আনছার, মো. রাজীব হাওলাদার, মো. মাঈন উদ্দিন, মো. জুলহাস, ইয়াসীন মিয়া ও মো. সেলিম। এসময় তাদের কাছ থেকে ছয়টি চাকু জব্দ করা হয়।

শনিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় গ্রেফতার অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়েন্দা লালবাগ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. সাইফুল আল মুজাহিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, কিছু লোক কোতোয়ালি থানার ওয়াইজঘাটের বিনাস্মৃতি স্নানঘাটের পাশে অস্ত্রসহ ডাকাতি করার উদ্দেশ্যে অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আনছার, রাজীব, মাঈন, জুলহাস, ইয়াসীন ও সেলিমকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের টার্গেট করে ডাকাতির প্রস্তুতি গ্রহণ করছিল তারা।

তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে বলেও জানান ডিবির এ কর্মকর্তা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com