রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

শাহজালালে ৭ কোটি টাকার আইফোন-স্বর্ণালংকারসহ যাত্রী আটক

নাগ‌রিক খবর অনলাইন ডেস্ক:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৯ এপ্রিল, ২০২২
  • ২১৬ বার পঠিত

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৭ কোটি টাকা মূল্যের আইফোন, সামস্যাং নোট মোবাইল ও স্বর্ণালংকারসহ এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিম। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাতে মো. তৌফিক বিন রেজা নামের দুবাইফেরত ওই যাত্রীকে আটক করা হয়।

শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ টিনের উপ-কমিশনার (ডিসি) মো. সানোয়ার কবীর বিষয়টি নাগ‌রিক খবর‌কে নিশ্চিত করেছেন।

সানোয়ার কবীর বলেন, দুবাইফেরত এক যাত্রী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৪ নামে একটি ফ্লাইটে করে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দিনগত রাতে শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। এর আগে আমাদের কাছে গোপন খবর ছিল, ওই যাত্রী দুবাই থেকে অবৈধ ফোন ও স্বর্ণালংকার নিয়ে আসছেন। পরে বিমানবন্দরে ওই যাত্রীকে আটক করে তার কাছে থাকা ছয়টি লাগেজ তল্লাশি করে ২৭৩টি আইফোন, স্যামসাং নোট২০, গুগল পিক্সেলসহ সাড়ে ৩ শতাধিক মোবাইল পাওয়া যায়। এছাড়া ওই যাত্রীর কাছে প্রায় ১ কেজি ৬শ গ্রাম স্বর্ণালংকার ও স্বর্ণের বার পাওয়া যায়।

তিনি বলেন, অত্যাধুনিক মোবাইল ফোন এবং স্বর্ণালংকার ও স্বর্ণের বারের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি টাকা। ওই যাত্রীর বিরুদ্ধে কাস্টম আইন এবং ফৌজদারি আইনে দুটি মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com