সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

কু‌মিল্লায় র‌্যা‌বের পৃথক তিন‌টি অ‌ভিযা‌নে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫

তা‌রিক হো‌সেন:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ২৭২ বার পঠিত

কু‌মিল্লায় পৃথক তিনটি অভিযানে র‌্যাব-১১, সিপিসি-২ এর আ‌ভিযা‌নিক দল কুমিল্লা কোতয়ালী ও সদর দক্ষিণ থানা এলাকা থেকে বিভিন্ন মাদকদ্রব‌্যসহ ৫ জন মাদক ব‌্যবসা‌য়ি‌কে গ্রেফতার ক‌রে‌ছে।

র‌্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৮ এপ্রিল ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার পালপাড়া এলাকায় বিশেষ অভিযান
পরিচালনা করে। উক্ত অভিযানে সিএনজিতে করে লুকিয়ে মাদক পরিবহনের সময় ৫০ বোতল ফেন্সিডিল, ১৭৩ বোতল স্কাফ এবং ১২ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসা‌মিরা হ‌লেন কুমিল্লা জেলার বুড়িচং থানার বাকশিমুল গ্রামের শফিকুল ইসলাম ভ‚ইয়ার ছেলে মোঃ সবির আহমদ ভ‚ইয়া(২৬) এবং একই থানার আনন্দপুর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে মোঃ শরীফ মিয়া(২৮)। অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজিটিও জব্দ করা হয়।

পৃথক আরেকটি অভিযানে ২৮ এপ্রিল ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার আলেখারচর বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ০৫ কেজি গাঁজা, ২২ বোতল বিদেশীমদ এবং ০২ বোতল বিয়ারসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হ‌লো কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নওপাড়া গ্রামের মোঃ বাদল মিয়ার ছেলে মোঃ রমজান মিয়া@রনি(২৬) ও নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার রামারবাগ গ্রামের মোঃ ফারুক হোসেন এর ছেলে মোঃ সাইদুর রহমান@রিফাত(১৯)।

আ‌রোও এক‌টি অ‌ভিযা‌নে ২৮ এপ্রিল ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার শুয়াগাজী এলাকা থে‌কে ১০০ বোতল ফেন্সিডিল ও ১.৮ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার দড়িবট
গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোঃ রুবেল(২৬)।

গ্রেফতারকৃত আসা‌মি‌দের বিরু‌দ্ধে আইনানুগ ব‌্যবস্থা গ্রহন করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com