সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
নীরবতাই বিচার- পুলিশ পরিদর্শক কামরুল ইসলাম কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাদুল বারী আবুকে ফুলেল শুভেচ্ছা জানায় বন্ধু মহল কুমিল্লা চৌদ্দগ্রামে গৃহবধুর লাশ উদ্ধার, পালিয়ে গেল স্বামী কুমিল্লার চৌদ্দগ্রামে প্রেমিকার ছুরিকাঘাতে যুবকের মৃত্যুর ঘটনায় দুইজনকে আসামি করে হত্যা মামলা কুমিল্লা থিরাপুকুরপাড়ে টহলরত পুলিশকে ছুরিকাঘাত কুমিল্লায় স্কুলছাত্র গুলিবিদ্ধের ঘটনায় পিস্তল ও গুলিসহ গ্রেফতার ৪ বাবুবাজার ফ্লাইওভারের ওপরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন উদবাতূল বারী আবু কুমিল্লা নিমসারে হাইওয়ে পুলিশের উপর হামলা ও গাড়ী ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ১৯ তারেক রহমানকে শুভেচ্ছা জানানো পঙ্গু শাহাবুদ্দীনের বাড়িতে হাজির হলেন ছাত্রদল নেতা আসিফ

বিএসএমএমইউর চিকিৎসক-কর্মকর্তাসহ ৩৫ জনের পদোন্নতি

নাগ‌রিক খবর ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ এপ্রিল, ২০২২
  • ১৯৫ বার পঠিত

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিক্ষক, কনসালট্যান্ট, মেডিকেল অফিসার, চিকিৎসক, কর্মকর্তাসহ ৩৫ জনকে উচ্চতর বিভিন্ন গ্রেডে পদোন্নতি দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় শহীদ ডা. মিল্টন হলে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তাদের হাতে পদোন্নতির চিঠি তুলে দেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসন সবাইকে সমান চোখে দেখে। সবার কাজের মূল্যায়ন করে। দীর্ঘদিন ধরে যারা একই গ্রেডে কাজ করেছেন আমরা তাদের উচ্চরত গ্রেডে উন্নীত করেছি। এতে করে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা বাড়বে।

এসময় আরও উপস্থিত ছিলেন— বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, অতিরিক্ত রেজিস্ট্রার মুহাম্মদ সালাহ উদ্দিন সিদ্দিক, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, সার্জিক্যাল অনকোলোজী বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, উপ-রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন প্রমুখ। জা‌নি

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Dwonload From ThemesBazar.Com